আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০২, ১৫ অক্টোবর ২০২০
করোনার ২য় ধাক্কা, উচ্চ সতর্কতা জারি হচ্ছে লন্ডনে
ফাইল ছবি
করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামাল দিতে প্রস্তুত হচ্ছে যুক্তরাজ্য। এরই মধ্যে রাজধানী লন্ডনে উচ্চ সতর্কতা জারি করা হচ্ছে বলে এক খবরে বিবিসি জানিয়েছে।
লন্ডনের মেয়র সাদিক খান জানান, 'হাই অ্যালার্টের' দ্বারপ্রান্তে আছে রাজধানী। তিনি বলেন, খুব শিগগিরই, সম্ভবত এ সপ্তাহেই এই সিদ্ধান্ত আসছে।
তিনি জানান, উচ্চ সতর্কতা জারি হলে পারিবারিকভাবে মেলামেশাতেও কড়াকড়ি আরোপ হবে।
পুনরায় বিধিনিষেধ আরোপ হলে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে আর্থিক সহায়তা চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে চিঠি লিখেছেন লন্ডনের মেয়র।
এদিকে বুধবার লন্ডনে নতুন করে এক হাজার ৭২২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ব্রিটিশ শহরটির প্রায় ৪০ হাজার বাসিন্দার মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৮৮৫ জন।
এদিকে সরকারের সঙ্গে বৃহত্তর ম্যানচেস্টার এবং ল্যাঙ্কাশায়ারের স্থানীয় নেতাদের আলোচনার পর বৃহস্পতিবার সকাল থেকে ওই অঞ্চল দুইটির লাখ লাখ মানুষের ওপর পুনরায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
এর মধ্যে লিভারপুল শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেখানে জনসমাগম এড়াতে পাবস আর বারগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে ইংল্যান্ডে ‘মধ্যম মানের’ সতর্কতা জারি করা হয়েছে। ঘরে-বাইরে যে কোনো জায়গায় ছয়জনের চেয়ে বেশি জড়ো হওয়া যাবে না। রাতের ১০টার পর বন্ধ থাকবে সব ধরনের পাব ও রেস্টুরেন্ট।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























