আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বে একদিনে শনাক্ত ৩ লাখ ৮১ হাজার, মৃত্যু ৬০৮১
ফাইল ছবি
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ গত কয়েকদিনে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তিন লাখ ৮১ হাজার মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সাথে মারা গেছেন ছয় হাজার ৮১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ও মৃত্যু যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১০ লাখ ৯৭ হাজার ২৮৮ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৯৬৮ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯১ লাখ ৩৯ হাজারের বেশি।
একদিনে ৯৭০ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে দুই লাখ ২১ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ৮১ লাখ ৫০ হাজারের বেশি সংক্রমিত।
গত ২৪ ঘণ্টায় ৭১৬ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। নতুন ২৬ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৫১ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১৬ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৯৮১ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ১১ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৩ লাখ ৫ হাজার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























