আন্তর্জাতিক ডেস্ক
চীনে নতুন ২৪ জন বিদেশির শরীরে করোনা শনাক্ত
ফাইল ছবি
চীনের মূল ভূখণ্ডে নতুন করে ২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার শনাক্ত হওয়া এসব রোগী বিদেশি বলে জানা গেছে। এ নিয়ে দেশটিতে মোট বিদেশি আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার এক প্রতিবেদনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।
দৈনিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ১১ জন শাংহাইর, পাঁচজন ইনার মঙ্গোলিয়ায়, তিয়ানজিন, জিয়াংসু ও গুয়াংডং-এ দুইজন করে ৬ জন। ফুজিয়ান ও চংকিংয়ের একজন করে মোট দুইজন।
স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিদেশি রোগীদের মধ্যে ২ হাজার ৮৪৪ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া আরো ২৪০ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে বলে। বিদেশি রোগীদের মধ্য থেকে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করোনা শনাক্ত করে হয়ে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬৪৬ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।
সূত্র- সিনহুয়া
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























