ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ১৭ অক্টোবর ২০২০

মিয়ানমারকে প্রথম সাবমেরিন দিচ্ছে ভারত

সংগৃহীত

সংগৃহীত

মিয়ানমারকে সামরিক খাতে সহায়তার অংশ হিসেবে একটি কিলো ক্লাস সাবমেরিন দিচ্ছে ভারত। এর ফলে মিয়ানমারের নৌবাহিনীতে প্রথমবারের মত সাবমেরিন যুক্ত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্র সংক্রান্ত সহযোগিতা আমাদের বৈচিত্র্যময় সম্পর্কের একটি অংশ। এরই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর দেবে।'

১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে এই সাবমেরিনটি সংগ্রহ করেছিল ভারত। অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের একটি শিপইয়ার্ডে এর সংস্কার কাজ চলছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, ‘আমরা জানি, এটি মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন হতে যাচ্ছে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়