আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৫০, ১৭ অক্টোবর ২০২০
নিউজিল্যান্ডের নির্বাচনে জেসিন্ডার জয়
সংগৃহীত ছবি
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে জেসিন্ডা আরডার্ন নেতৃত্বাধীন লেবার পার্টি।
তাতে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো দল নিউজিল্যান্ডে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষে দেখা গেছে, জেসিন্ডার মধ্যপন্থী বাম গড়ানোর লেবার পার্টি ৪৯.২ শতাংশ ভোট পেয়েছে। সে হিসেবে পার্লামেন্টের মোট ১২০টি আসনের প্রায় ৬৪টি যাবে দলটির ঘরে।
১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেনি।
ভোট গণনা শেষ না হলেও এটা নিশ্চিত যে, লেবার পার্টিই থাকছে নিউজিল্যান্ডের ক্ষমতায়। বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন ন্যাশনাল পার্টির জুডিথ কলিন্স।
এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন জুডিথ। লেবার পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই ফলের জন্য আপনাদের অভিনন্দন। আমি বিশ্বাস করি এটা লেবার পার্টির অভাবনীয় ফল।
ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেসিন্ডা, ‘অসংখ্য মানুষ যারা আমাদেরকে তাদের ভোট দিয়েছেন, নিউজিল্যান্ডের পুনর্গঠন অব্যাহত রাখায় আস্থা রেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ।’
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























