ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২, ১৮ অক্টোবর ২০২০

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ৪ কোটি ছাড়িয়েছে

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। রোববার দুপুর ৩ টার দিকে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১ হাজার ৬৪৮ জনে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১৫ হাজার ১৬০ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ হাজার ১৯ হাজার ৪০০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৮৩  লাখ ৪৩ হাজার ১৪০ জন।  

যুক্তরাষ্ট্রের পরে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৬৪ জন।

তালিকায় তৃতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫২  লাখ ২৪ হাজার ৩৬২ জন।  

স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৫৬৪৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।   

ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়