আন্তর্জাতিক ডেস্ক
হিমায়িত খাবারের প্যাকেট নিয়ে চীনের সর্তকতা
ফাইল ছবি
হিমায়িত খাবারের প্যাকেটের মাধ্যমে করোনাভাইরাস অনেক দূর পর্যন্ত যেতে পারে বলে জানিয়েছে চীন। এ বিষয় নিয়ে দীর্ঘদিন গবেষণা করছিল চীন। এখন তারা সিদ্ধান্ত জানাল। এর আগে সিঙ্গাপুরের গবেষকেরাও একই কথা জানান।
স্থানীয় সময় শনিবার দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে জানানো হয়েছে, হিমায়িত খাবারে দীর্ঘ সময় নভেল করোনাভাইরাস বেঁচে থাকতে পারে।
কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি পরিচালিত বায়ো আর্কাইভ প্রিপ্রিন্ট সার্ভারে এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষকে তারা সতর্ক করে বলেছেন, ফ্রিজিং তাপমাত্রায় করোনা দীর্ঘদিন টিকে থাকতে পারে বলে দূষিত বা সংরক্ষিত খাবারে রোগটি ছড়াতে পারে।
সিঙ্গাপুরের সুপার মার্কেট থেকে স্যামন মাছ এবং মুরগির মাংস সংগ্রহ করে ফ্রিজে রাখার আগে করোনাভাইরাসের সংস্পর্শে নেয়া হয়।
এরপর ফ্রিজের সাধারণ তাপমাত্রা ৪সি থেকে মাইনাস ২০সি’তে ওই মাছ-মাংস রাখা হয়। ২১ দিন পরও তাতে ভাইরাসের উপস্থিতি মেলে!
বিজ্ঞানীদের শঙ্কা, যেসব দেশে দীর্ঘদিন করোনা নেই সেখানে নতুন করে ফ্রিজের খাবারের কারণে করোনা ছড়াতে পারে।
গবেষকেরা লিখেছেন, ‘ফ্রিজের খাবার থেকে করোনার সংক্রমণ যদিও উল্লেখযোগ্য কোনো রুট নয়, তবু এই গবেষণা আমাদের চিন্তায় ফেলছে। সংক্রমিত কোনো খাবার সম্পর্কে ধারণা না থাকলে বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























