আন্তর্জাতিক ডেস্ক
বছরে ৯ লাখ কোটি টাকার খাবার অপচয় সৌদিতে
ফাইল ছবি
খাদ্য অপচয় ও নষ্ট করায় শীর্ষ দেশগুলোর একটি ধরা হয় সৌদি আরবকে। বছরে যে পরিমাণ খাবার অপচয় হয় দেশটিতে, সেটি কল্পনাতীত।
শনিবার গালফ নিউজ জানায়, মধ্যপ্রাচ্যের দেশটিতে বছরে ৪০০ বিলিয়ন সৌদি রিয়েলেরও বেশি অর্থের (বাংলাদেশি মুদ্রায় যা ৯ লাখ কোটি টাকারও বেশি) খাবার অপচয় হয়।
রাষ্ট্রীয় একটি খাদ্য নিরাপত্তা সংস্থার আনুমানিক হিসাব থেকে এ তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদমাধ্যমটি।
এক টুইট বার্তায় সাউদি কোম্পানি ফর অ্যাগ্রিকালচার ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানিমাল প্রোডাকশন (এসএএলআইসি) জানায়, খাদ্য অপচয়ের মধ্যে এগিয়ে আছে মক্কা। এরপর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদ।
অপচয় হওয়া খাবারের মধ্যে আছে ভাত, রুটি, মাছ, মাংস, খেজুর ইত্যাদি। এর মধ্যে ৩১ শতাংশ ভাত, ২৫ শতাংশ রুটি, ১৬ শতাংশ পোল্ট্রি, ১৪.৫ শতাংশ মাছ, ৫.৫ শতাংশ খেঁজুর বলে এসএএলআইসি জানায়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























