আন্তর্জাতিক ডেস্ক
ভারতে করোনা সংক্রমণ ৭৫ লাখ ছাড়াল
ফাইল ছবি
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। দেশটিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে ৭৫ লাখের বেশি মানুষকে সংক্রমিত করেছে প্রাণঘাতী ভাইরাস করোনা।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৭২২ এবং মারা গেছে ৫৭৯ জন। একই দিনে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৩৯৯ জন।
দেশটিতে দৈনিক সংক্রমণের চেয়ে সুস্থতার হার এখনও বেশি। ভারতে বর্তমানে সুস্থতার হার ৮৮ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যুহার ১.৫২ শতাংশ।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩। অপরদিকে, এখন পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬১০ জনের। করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ লাখ ৬৩ হাজার ৬০৮ জন। ভারতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৫।
ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রের অন্যতম করোনা হটস্পট হচ্ছে মুম্বাই এবং পুণে। করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এরপরেই কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ রাজধানী দিল্লি। দেশের মোট সংক্রমণের অধিকাংশই এই ৬ রাজ্যে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা সংক্রমণে শীর্ষে থাকা মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ লাখ। দেশটিতে দৈনিক সংক্রমণ প্রায় ৯ হাজার।
অপরদিকে, কেরালা ও কর্নাটকে দৈনিক সংক্রমণ প্রায় ৭ হাজার। অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ প্রায় ৪ হাজার। গত ২ সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























