আন্তর্জাতিক ডেস্ক
করোনার দ্বিতীয় ধাক্কা, ইতালিতে ফের কড়াকড়ি
ফাইল ছবি
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ জোরদার করতে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। বিবিসির খবর।
দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে জানান, আবার লকডাউন পরিস্থিতি এড়াতে এসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মাস্ক পরা অবস্থায় এক টিভি বক্তৃতায় ইতালির প্রধানমন্ত্রী বলেন, জনসমাগমস্থল রাত ৯টার পরে বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে মেয়রদের।
রেস্তোরাঁগুলো খোলার সময় ও ক্রেতাদের আসার ওপর কড়াকড়ি আরোপ করা হবে বলেও তিনি জানান।
রোববার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ১১ হাজার ৭০৫ জনকে শনাক্ত করা হয়েছে। ভাইরাসটির দ্বিতীয় ধাক্কায় দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংক্রমিত হয় এদিন। এর আগে শনিবার দেশটিতে ১০ হাজার ৯২৫ জন করোনায় সংক্রমিত হন।
মহামারির শুরুতে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয় ইতালিতে। এখন পর্যন্ত দেশটিতে ৪ লাখ ১৪ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন সাড়ে ৩৬ হাজার জন।
গতকাল সন্ধ্যায় জিউসেপ কোঁতে বলেন, ‘আমরা সময় নষ্ট করতে পারি না। লকডাউন ঠেকাতে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে এবং সরকার এই কাজ করবে। তবে প্রত্যককে এতে অংশ নিতে হবে।’
নতুন নেয়া পদক্ষেপের মধ্যে স্কুল শুরুর সময় পিছিয়ে দেওয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে।
মাঝরাতে বার ও রেস্তোরাঁগুলো বন্ধ করা হবে। ছয়জনের বেশি লোক নিয়ে কোনো উৎসব হলে বাতিল করা হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























