আন্তর্জাতিক ডেস্ক
করোনা অসুরকে বধ করতে ডাক্তার রূপে দেবী দুর্গা!
সংগৃহীত
করোনা অসুর বধ করতে ডাক্তার রূপে হাজির হয়েছেন দেবী দুর্গা। এমনই থিমে দেবী দুর্গাকে তৈরি করেছে পশ্চিমবঙ্গের একটি পূজা মণ্ডপ। যেখানে দেখা যায়, ডাক্তাররূপী দুর্গা ত্রিশূল দিয়ে বধ করছেন অসুররূপী করোনাকে। ছবিটি ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়ে পড়ে।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার হালিশহর এলাকার এক পূজা মণ্ডপে এমন ডাক্তার বেশি দুর্গার দেখা মেলে। যদিও শিল্পীর নাম জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যম জানায়, করোনা আবহে ভারতে উৎসব পালন শুরু হলেও এবার ছুটি নেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের। ফলে সব সময়ে প্রস্তুত থাকতে হবে চিকিৎসকদেরও। সত্যিই দশভুজার মতো দশ হাতে সামলাতে হবে পরিস্থিতি। এমন বিবেচনাবোধ থেকেই কলকাতার বেশ কিছু পূজা মণ্ডপে ডাক্তার, নার্সদের রূপে হাজির করা হয়েছে দুর্গাকে।
অবশ্য এর আগে কোনো থিমে নয়, একেবারে জীবন্ত নারী ডাক্তাররাই দেবী দুর্গার রূপ ধরেছিলেন। ‘অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ নামে একটি টুইটার হ্যান্ডলে এই ছবিটি পোস্ট করা হয়। থিমের দুর্গা নয়, বাস্তবের এক মহিলা চিকিৎসকেরই যেন দশটি হাত। মা দুর্গার মতো সব হাতে অস্ত্রের বদলে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। ছবিতে তাকে এক রোগীর পরিচর্যা করতেও দেখা যাচ্ছে।
সেই ছবিটিও টুইটার থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপেও ঘুরছে ‘চিকিৎসক অবতারের’ ছবি। কমেন্টে কমেন্টে চলছে নতুন রূপের বন্দনা। নেটাগরিকরা বলছেন, ভাইরাস অসুর থেকে বাঁচতে চিকিৎসকই তো আসল ভগবান। গোটা বিশ্বের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও যাতে ভালো থাকেন, সেই প্রার্থনাও করেছেন অনেকে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























