ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১৯ অক্টোবর ২০২০

লাদাখ সীমান্তে চীনা সেনাকে আটক করল ভারত

ফাইল ছবি

ফাইল ছবি

পূর্ব লাদাখ সীমান্তে এক চীনা সেনাকে আটক করেছে ভারতীয় সেনারা। দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চলে আসে চীনা সেনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আটককৃত চীনা সেনার নাম কর্পোরাল ওয়াং ইয়া লং।

দুই দেশের মধ্যে সীমান্ত বৈঠকে ওই পিএলএ সদস্যকে কর্পোরাল ওয়াং ইয়া লংকে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

এক সূত্রে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে ওয়াং ইয়া লং ‘অজান্তে’ ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিলেন এমনটা ধারণা করা হচ্ছে। ভারতীয় সেনারা তাকে অক্সিজেনসহ মেডিকেল সামগ্রী এবং উষ্ণ কাপড় সরবরাহ করেছে।

পূর্ব লাদাখে সীমানা বিরোধ মেটাতে চীন ও ভারতের মধ্যে অষ্টম দফা আলোচনার পরিকল্পনার মধ্যে এ ঘটনা ঘটল।

মে মাসের শেষ পর্বে লাদাখ অঞ্চলে দুই দেশের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তবে উত্তেজনা চরমে পৌঁছায় ১৫ জুন রাতে। ওইদিন গালওয়ান অঞ্চলে প্যাট্রোল পয়েন্ট ১৪-তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। মৃত্যু হয় ২০ ভারতীয় সেনার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়