ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২০ অক্টোবর ২০২০

করোনাকালে চীনে বেড়েছে বিলিয়নিয়ার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস আশীর্বাদ হয়ে এসেছে চীনের কুবেরদের জন্য। ই-কমার্স ও গেমিংয়ে প্রসার ঘটায় চলতি বছর তাদের সম্পদের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন তথা ১ লাখ ৫০ হাজার কোটি ডলার বেড়েছে বলে বার্ষিক এক প্রতিবেদনে ওঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্রিটিশ অ্যাকাউন্টটেন্ট ফার্ম হুরুন ইনকরপোরেশনের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে শতকোটি ডলার সম্পদ থাকা ব্যক্তির সংখ্যা বেড়েছে ২৫৭ জন। অথচ আগের দুই বছর এই সংখ্যাটা ক্রমশই কমে আসছিল।

সব মিলিয়ে চীনে এখন বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। ফেব্রুয়ারির হুরুন রিপোর্ট অনুযায়ী, ৬২৬ জন বিলিয়নিয়ার নিয়ে এই তালিকায় শীর্ষে ছিল ৬২৬ জন।

রিপোর্টে দেখা গেছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত চীনে দুই বিলিয়ন ইউয়ান তথা ৩০ কোটি ডলারের মালিক আছেন এমন ব্যক্তির সংখ্যা প্রায় ২ হাজার জন। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৪ লাখ কোটি ডলার।

এই তালিকায় এবারও শীর্ষে ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। করোনাকালে লকডাউনের সময়টাতে তার সম্পদের পরিমাণ ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮০ কোটি ডলার।

দ্বিতীয়স্থানে আছেন গেমিং জায়ান্ট ও উইচেটের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টেনসেন্টের মালিক পোনি মা, তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৭৪০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের নানা বিধিনিষেধ সত্ত্বেও চলতি বছর তার সম্পদের পরিমাণ বেড়েছে ৫০ শতাংশ।

প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পাওয়া জোং শানশান আছেন তৃতীয়স্থানে। বোতলজাত পানির ব্র্যান্ড ননংফু থেকে তার আয় ৫ হাজার ৩৭০ কোটি ডলার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়