আন্তর্জাতিক ডেস্ক
‘ভ্যাকসিন না আসা পর্যন্ত বিধিনিষেধ মানতে হবে’
নরেন্দ্র মোদি
মহামারি করোনাকালে জাতির উদ্দেশে সপ্তমবারের মতো দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘লকডাউন শেষ হলেও করোনা এখনও বিদায় নেয়নি। গত কয়েক মাসে দেশবাসীর চেষ্টায় করোনা পরিস্থিতির অনেকটা লাগাম টানা গেছে। কিন্তু নতুন করে আবারও করোনার সংক্রমণ বাড়তে দেয়া যাবে না।’
দুর্গাপূজা-দিওয়ালি নিয়ে ভারতে চলছে উৎসবের আমেজ। উৎসবের মৌসুমে এসে গা ছাড়া দিলে চলবে না বলে সাবধান করে মোদি বলেন, ‘অনেকেই মাস্ক পরছেন না। এতে শুধু নিজেকেই নয়, পরিবারের সবাইকেই বিপদে ফেলছেন। হাত ধোয়া আর মাস্ক পরতে ভুলবেন না। আপনার পরিবারকে আমি সুরক্ষিত দেখতে চাই।’
তিনি আরও বলেন, ‘যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততক্ষণ আমাদের ঢিলেমি দেয়া যাবে না। বহু দেশ ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও জানপ্রাণ দিয়ে লড়ছেন। অনেকগুলো ভ্যাকসিন নিয়ে কাজ চলছে দেশে। ভ্যাকসিন না আসা পর্যন্ত বিধিনিষেধগুলো মেনে চলবেন।’
ইউরোপ-আমেরিকার চেয়ে ভারতের পরিস্থিতি ভালো দাবি করে বলেন, ‘সুস্থতার হার ভাল। মৃত্যুহার কম। প্রতি ১০ লাখে সাড়ে ৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অথচ ব্রাজিল-আমেরিকায় তা ২৫ হাজার। ভারতে প্রতি ১০ লাখে মৃত্যুহার ৮৩ হলেও ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বহু দেশে কিন্তু তা ছয় শতাধিক।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























