আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৩৮, ২১ অক্টোবর ২০২০
ভিসার আবেদন করতে গিয়ে ১৫ আফগানির মৃত্যু
সংগৃহীত
পাকিস্তানের ভিসার আবেদন করতে গিয়ে আফগানিস্তানে অবস্থিত দেশটির কনস্যুলেটের কাছে পদদলিত হয়ে ১১ নারীসহ ১৫ জন মারা গেছেন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছ, জালালাবাদের একটি স্টেডিয়ামে কয়েক হাজার আফগান ভিসার টোকেন নিতে জড়ো হলে বুধবার এই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় ভিড়ের ভেতর পড়ে যান।
দুর্ঘটনা এলাকার কাউন্সিল মেম্বার সোহরাব কাদেরী জানিয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী থাকার পাশাপাশি কয়েক জন সিনিয়র সিটিজেন রয়েছেন।
আরেক জন কর্মকর্তা বলেছেন, পাকিস্তানে যাওয়ার ভিসার আবেদন করতে ৩ হাজারের বেশি আফগান জড়ো হয়েছিলেন।
কনস্যুলেটের সামনে ভিড় এড়াতে ভিসা অফিস থেকে পাশের একটি ফুটবল মাঠে যেতে বলা হয় সবাইকে। করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর এদিনই ভিসা অফিস খোলা হয়।
এদিন সকাল থেকে শত শত মানুষ ভিসার জন্য জড়ো হতে থাকেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান দূতাবাসের কোনো কর্মকর্তার মন্তব্য জানতে পারেনি আল-জাজিরা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























