ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ২২ অক্টোবর ২০২০

বাইডেনের সমর্থকদের সতর্ক করলেন ওবামা

বারাক ওবামা

বারাক ওবামা

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই অংশ হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা বুধবার ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের পক্ষে একটি কার র‌্যালিতে অংশ নেন।

এ সময় তিনি জো বাইডেনের সমর্থকদের সতর্ক করে বলেছেন, অনুকূল জনমত জরিপ সত্ত্বেও আত্মতুষ্টিতে ভোগা যাবে না।

তিনি ২০১৬ সালে ট্রাম্পের বিস্ময়কর বিজয়ের কথা তুলে ধরে সে সময়ের ভুল জনমত জরিপের বিষয়েও সতর্ক করেন।

ওবামা বলেন, ‘আমরা আত্মতুষ্ট হতে পারি না। এই জনমত জরিপকে আমি পাত্তাই দিচ্ছি না।’

ওবামা তার বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘ট্রাম্প নিজেকে অযোগ্য প্রমাণ করেছেন। তিনি যে তার দায়িত্ব গুরুত্বের সঙ্গে নিতে জানেন না সেটাই তিনি দেখিয়েছেন।’

তিনি আরো বলেন, এটি কোন রিয়্যালিটি শো নয়। আসলেই বাস্তবতা।

‘জনগণ যদি মনে করে আমাদের নেতারা সম্ভবত প্রতিদিনই মিথ্যে বলছেন তাহলে গণতন্ত্র কাজ করবে না। আর আমরা নিশ্চল হয়ে পড়ব।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়