আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:০২, ২৩ অক্টোবর ২০২০
‘যার সময়কালে করোনায় এত মৃত্যু, সে প্রেসিডেন্ট হতে পারে না’
সংগৃহীত
নির্বাচনের বাকি আর মাত্র ১২ দিন। নির্বাচনের আগে শেষ বিতর্কে মুখোমুখি হয়ে আবারও করোনা নিয়েই বিতণ্ডা হয়েছে দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর। এবারের বিতর্কের শুরুতেও ছিল করোনাভাইরাস প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের করোনা মোকাবিলার ব্যর্থতা নিয়ে এবারও তাকে ধুয়ে দেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন মনে করেন, যার সময়কালে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে দুই লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে তাকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করা উচিত হবে না।
করোনা মহামারিতে পর্যুদস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। এই ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ লাখ।
নির্বাচন উপলক্ষে শেষ বিতর্কের শুরুতেই করোনা সমস্যা নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতার কঠোর সমালোচনা করে বাইডেন বলেন, “যে মানুষটি এত বেশি বেশি মৃত্যুর জন্য দায়ী তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা উচিত না। বিষয়টি নিয়ে তার বিস্তৃত কোনো পরিকল্পনাই নেই।”
করোনা ইস্যু ছাড়াও বর্ণবাদ ছড়ানো নিয়ে ট্রাম্পের একহাত নেন বাইডেন। তার দাবি, এই প্রেসিডেন্টের আমলে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
এ ছাড়া উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বন্ধুত্ব গড়ায় ট্রাম্পের চেষ্টারও সমালোচনা করেছেন রিপাবলিকান প্রার্থী বাইডেন। তার দাবি, ‘ভন্ড’ কিমের সঙ্গে আলোচনা আর হিটলারের সঙ্গে আলোচনার নামান্তর।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেছেন বাইডেন।
এদিকে, বারাক ওমাবার সময়ে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জো বাইডেন অনেক কাজের জন্য বিদেশিদের কাছ থেকে যেসব সুবিধা নিয়েছেন বা দুর্নীতি করেছেন বলে ট্রাম্প অভিযোগ তুলেছেন তা প্রত্যাখ্যান করেছেন বাইডেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিতর্ক চলছিল। সবশেষ তথ্যে দেখা যায়, ট্রাম্প বাইডেনকে ১২৩ বার কথার অ্যাটাক করেছেন। আর বাইডেন করেছেন ৮৯ বার। ট্রাম্পের কথা বলার সময় বাইডেন হস্তক্ষেপ করেছেন ২৫ বার; বিপরীতে ট্রাম্প হস্তক্ষেপ করেছেন ২৪ বার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























