আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ায় অনলাইনে শিশু নিপীড়নকারী ৪৪ ব্যক্তি গ্রেপ্তার
ফাইল ছবি
অস্ট্রেলিয়ায় শিশু নিপীড়নের অভিযোগে ৪৪ ব্যক্তিকে করেছে দেশটির পুলিশ। তারা সবাই অনলাইনে শিশু নির্যাতনের সামগ্রী ও উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন।
বিবিসি জানায়, দেশজুড়ে অভিযান চালায় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। এসব অভিযুক্তকে গ্রেপ্তারের সঙ্গে উদ্ধার করা হয়েছে ১৬ শিশুকে।
অনলাইনে শেয়ার হওয়া ছবি ও ভিডিওর এক বছর ধরে অনুসন্ধান করে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।
অভিযুক্তদের বয়স ১৯ থেকে ৫৭ বছর পর্যন্ত। দেশটির প্রতিটি অঙ্গরাজ্য থেকে কেউ না কেউ গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে পুলিশ মোট ৩৫০টি অভিযোগ এনেছে, যেগুলো শিশু নিপীড়ন সামগ্রী উৎপাদন সংশ্লিষ্ট।
অভিযুক্তরা শিশু নিপীড়নের এসব ছবি ও ভিডিও ক্লাউড স্টোরেজে শেয়ার করতেন। এএফপি কয়েকটি প্রমাণকে ‘সবচেয়ে ঘৃণ্য’ হিসেবে বর্ণনা করেছে।
কমিশনার রিস কারশ বলেন, এ জাতীয় ঘটনায় ভুক্তভোগীদের চিহ্নিত এবং তাদের উদ্ধার করা ছিল সময়ের সঙ্গে লড়াই।
তিনি বলেন, ‘আমাদের তদন্তকারীরা কঠোর পরিশ্রমের সঙ্গে পিক্সেল থেকে পিক্সেল অনুসন্ধান করেছেন এবং হাল ছেড়ে দেননি।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























