ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২৩ অক্টোবর ২০২০

আফগানিস্তানে সেনা ক্যাম্পে তালেবান হামলায় নিহত ২০

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশের খাশরুদ জেলার একটি সেনা ক্যাম্পে তালেবানরা হামলা চালিয়েছে। এতে ২০ আফগান সেনা নিহত হয়েছে। 

খাশরুদের জেলা প্রশাসক জলিল ওয়াতানদুস্ত এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে তালেবান সদস্যরা ওই হামলা চালায়। তারা ২০ সেনা হত্যা করার পাশাপাশি ছয় সেনাকে বন্দী করে যাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন।

ওয়াতানদুস্ত বলেন, সরকারের পক্ষে নিহত সেনাদের লাশ সরিয়ে আনা সম্ভব হয়নি এবং ওই সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ তালেবান নিয়ে নিয়েছে। 

খাশরুদের জেলা প্রশাসক বলেন, এর আগেও একবার এই সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ১৩ সেনা নিহত হয়েছিলেন। এরপর ক্যাম্পটিকে নতুন করে অস্ত্রসস্ত্র ও সেনাসজ্জিত করার পর দ্বিতীয়বার তালেবানের হামলা হলো।

এর আগে, গত মঙ্গলবার আফগানিস্তানের তালেবান গোষ্ঠী উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে আকস্মিক হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যকে হত্যা করেছিল।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়