ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ২১:৪৩, ২৩ অক্টোবর ২০২০

শনিবার ভোট দেবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভোরে ফ্লোরিডায় নিজের ভোট প্রদান করবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ভোরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বীচে ভোট দেয়ার পরিকল্পনা করেছেন।”

ফ্লোরিডায় ট্রাম্পের দুইটি বিশাল গলফ রিসোর্ট রয়েছে, এর একটি আটলান্টিক উপকূলের শহর ওয়েস্ট পাম বীচে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের নির্বাচন ৩ নভেম্বর, তবে এ বছর মার্কিনিরা অভূতপূর্বভাবে সরাসরি অথবা ইমেলে আগাম ভোট দিচ্ছেন।

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমনের কারণে নির্বাচনের দিনে ভোটের জন্য লাইন এড়াতে বেশীরভাগ আগাম ভোট দিচ্ছেন।

সূত্র: এএফপি

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়