ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ২৫ অক্টোবর ২০২০

কাবুলে আত্মঘাতী বোমা হামলা, ১৮ জনের মৃত্যু

সংগৃহীত

সংগৃহীত

আফগানিস্তানের কাবুলের একটি শিক্ষা কেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫৭ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় উচ্চ শিক্ষা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়। দাস্ত-এ বারচি এলাকার ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থী অবস্থান করে থাকে। 

হামলাটির দায় তালেবানরা অস্বীকার করেছে। আর এর নেপথ্যে কারা রয়েছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা আলী রেজা জানিয়েছেন, হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা ভবনটিতে প্রবেশের অপেক্ষায় ছিলো। তিনি বলেন, আমি কেন্দ্রটি থেকে একশ মিটার দূরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ বিশাল বিস্ফোরণে আমি পড়ে যাই।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সম্প্রতি আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়