আন্তর্জাতিক ডেস্ক
‘করোনা ভ্যাকসিনকে অবশ্যই বৈশ্বিক পণ্য করতে হবে’
তেদ্রোস আধানম গেব্রিয়েসুস
ভবিষ্যতে যে কোনো করোনার ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বার্লিনে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড হেলথ সামিটের উদ্বোধনী অধিবেশনে ভিডিও বক্তব্যে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ আহ্বান জানান।
তিনি বলেন, করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সম্মিলিতভাবে কাজ এবং দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা।
সতর্ক করে দিয়ে ডব্লিউএইচও প্রধান বলেন, ভ্যাকসিন জাতীয়করণ করলে মহামারি না কমে বরং তা আরও দীর্ঘায়িত হবে। ভ্যাকসিনকে অবশ্যই বৈশ্বিক পণ্যে পরিণত করতে হবে।
বিশ্বে করোনার ভ্যাকসিন তৈরিতে বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশকিছু ভ্যাকসিন বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এর মধ্যে ১০টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের একেবারে চূড়ান্ত ধাপে রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জাপানসহ আরও কিছু দেশ ইতোমধ্যে ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেছে।
ভ্যাকসিন পাওয়ার দৌড়ে দরিদ্র দেশগুলো পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে কোভ্যাক্স নামে পরিচিত আন্তর্জাতিক প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু প্রকল্পটি তহবিল সংকটে ভুগছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























