ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২৭ অক্টোবর ২০২০

পাকিস্তানের প্রথম মেট্রোরেল চালু

সংগৃহীত

সংগৃহীত

পাকিস্তানে পশ্চিমাঞ্চলীয় শহর লাহোরে দেশটির প্রথম মেট্রোরেল চালু হয়েছে। দুই ডজনেরও বেশি স্টেশন নিয়ে নির্মিত হয়েছে অরেঞ্জ লেইন নামে স্বয়ংক্রিয় দ্রুত এ ট্রানজিট সিস্টেম।

বিবিসি জানায়, ঘনবসতিপূর্ণ লাহোরে এ মেট্রোরেল যানজট এড়াতে নগরবাসীর স্বস্তি দেবে। ১৭ মাইল জুড়ে অরেঞ্জ লেইন আড়াই ঘণ্টার বাসযাত্রা মাত্র ৪৫ মিনিটে নামিয়ে আনবে।

সোমবার প্রথম যাত্রীদের স্বাগত জানায় মেট্রোরেলটি। প্রতিদিন আড়াই লাখ মানুষ এ মেট্রোরেল ব্যবহার করতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার মেট্রোরেলটির উদ্বোধন করেন পাঞ্জাবের চিফ মিনিস্টার উসমান বুঝদার। তিনি বলেন, এই প্রজেক্ট লাহোরের বাসিন্দাদের বিশ্বমানের সেবা দেবে।

প্রজেক্টটি বাস্তবায়নে ৩০০ বিলিয়ন পাকিস্তানি রুপি (১৮০ কোটি ডলার) অর্থ খরচ হয়েছে। ২০১৫ সালের অক্টোবরে মেট্রোরেলটির কাজ শুরু হয়।

চীনা অর্থায়নে এ প্রজেক্ট বাস্তবায়ন হয়। তবে বিপুল পরিমাণ ঋণের মুখে রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছিল প্রজেক্টটি।

মেট্রোরেলটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চীনা কনস্যুল জেনারেল লং ডিংবিন। প্রজেক্টটিকে পাকিস্তান-চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন তিনি।।  

একইভাবে, অরেঞ্জ লাইনকে ‘দক্ষিণ এশিয়ার গণপরিবহণ খাতে নতুন ধাপ’ হিসেবে বর্ননা করে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়