ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ অক্টোবর ২০২০

বিক্রি হতে যাচ্ছে ট্রাম্পের স্বর্ণ খচিত সেই হেলিকপ্টার

সংগৃহীত

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বর্ণ খচিত ১৯৮৯ সিকোরস্কি এস-৭৬বি মডেলের হেলিকপ্টারটি বিক্রি করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আট লাখ ৭৫ হাজার মার্কিন ডলার মূল্যের আইকনিক এই হেলিকপ্টারটি সাজানোর ক্ষেত্রে স্বর্ণ ছাড়াও ব্যবহার করা হয়েছে দামি চামড়া, আফ্রিকান মেহগনি কাঠসহ আরো অনেক বিলাসবহুল সামগ্রী।  

কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটির বিক্রয় মূল্য ধরা হয়েছে ২৮ লাখ মার্কিন ডলার। ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই হেলিকপটারটি ব্যবহার করে বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়