আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ শিশু করোনায় আক্রান্ত
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় আট লাখ শিশু প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড দ্য চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশটিতে নতুন করে মোট ৯৪ হাজার ৫৫৫ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। দুই সপ্তাহের বেশি সময়ে শিশু আক্রান্তের হার ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯২ হাজার ১৮৮ শিশু কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের ১১ শতাংশ শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়, জনসংখ্যার বিবেচনায় প্রতি এক লাখ শিশুর মধ্যে ১ হাজার ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে।
এদিকে ওয়ার্ল্ডো মিটারের হিসেব অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার ২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৭২ হাজার মানুষের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























