ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১০, ২৮ অক্টোবর ২০২০

করোনায় আক্রান্ত ইরানের স্পিকার

ইরানের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ

ইরানের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। বুধবার সকালে তিনি নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে তার দফতরের একজন কোভিড-১৯ রোগ আক্রান্ত হন। দেশটির গণমাধ্যম পার্স টুডের অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বুধবারের ওই টুইট বার্তায় ইরানের স্পিকার লিখেছেন, ‘আমার দফতরের একজন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ দিকে আমি মধ্যরাতে আমার করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। জানতে পারলাম যে আমি কোভিড-১৯ পজিটিভ। এখন আইসোলেশনে আছি। আল্লাহর রহমতে দায়িত্ব পালন করে যাব।’

চীন থেকে প্রাদুর্ভাব শুরুর পর চীনের বাইরে এশিয়ার যে দেশগুলোতে করোনার প্রকোপ বেশি ছিল এর মধ্যে একটি ইরান। এর পর প্রকোপ কিছুটা কমলেও এখন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়