আন্তর্জাতিক ডেস্ক
আগাম ভোট দিলেন বাইডেনও
জো বাইডেন
প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম ভোট দিলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনও। বুধবার ডেলাওয়ারে তিনি সস্ত্রীক ভোট দেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তার জোরালো নির্বাচনী প্রচারণা শেষ করার ছয় দিন আগে নিজের ভোট দিলেন বাইডেন। এর আগে গত শনিবার ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আগাম ভোট দেন ট্রাম্প।
করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এবার প্রায় রেকর্ড সাড়ে ৭ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাতে যোগ দিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনও।
স্থানীয় সময় বুধবার ইউলমিংটনে ডেলাওয়ার স্টেট বিল্ডিংয়ে প্রবেশ করে সেখানে আগাম ভোট দেন বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন।
ভোট দেওয়ার পর হেলথ কেয়ার পরিকল্পনার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। সেই সঙ্গে জানান, নির্বাচনে জিতলে রিপাবলিকানদের নিয়েও কাজ করবেন তিনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























