আন্তর্জাতিক ডেস্ক
করোনায় আক্রান্ত স্মৃতি ইরানি
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
করোনায় আক্রান্ত ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। টুইট করে নিজেই এই খবর প্রকাশ করেন তিনি।
সংক্রমিত হওয়ার কথা ঘোষণা করে বুধবার টুইটার হ্যান্ডেলে লেখেন, “কোনো ঘোষণা করতে গেলে শব্দ খুঁজতে হয়েছে এমনটা খুব কমই হয়েছে। তাই আমি সহজ ভাষায় বলছি, আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দ্রুত করোনা পরীক্ষা করান।”
করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে তেমন কোনো সমস্যা হচ্ছে না স্মৃতির। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন তিনি।
এর আগেও দেশটির বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁরা তাদের সবাই সুস্থ হয়ে উঠেছেন। তবে গত সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ যায় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির।
শুধু কেন্দ্রীয় মন্ত্রীরাই নন, গত কয়েক মাসে কভিডে আক্রান্ত হয়েছেন ভারতের শীর্ষস্তরের অনেক রাজনৈতিক নেতাও। বুধবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লাখের কাছাকাছি পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয় সাড়ে ৪৩ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয় ৫০৮ জনের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























