আইনিউজ ডেস্ক
আমিরাতের কাছে ৫০টি এফ-৩৫ বিক্রি করতে চান ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ‘চুক্তির অংশ’ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে কাছে ৫০টি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসব যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ট্রাম্প প্রশাসন কংগ্রেসে অনানুষ্ঠানিকভাবে চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতৃত্বে থাকা ইলিয়ট এনজেল বলেন, ‘এই অস্ত্র বিক্রি উপসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে এবং ইসরায়েলে সামরিক কর্তৃত্বে প্রভাব ফেলতে পারে।’
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমিরাতের কাছে লকহিড মার্টিনের তৈরি ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ইচ্ছার বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে হোয়াইট হাউস।
আগামী ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উদ্যাপনের দিন এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আনুষ্ঠানিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র ও আমিরাত।
ইয়েমেনে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় মার্কিন সিনেট ফরেন রিলেশনস এবং প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যরা আমিরাতে সমালোচনা করেছেন। তারা চাইলে অনানুষ্ঠানিক রিভিউ প্রক্রিয়ায় এই অস্ত্র বিক্রি পুনর্বিবেচনা কিংবা আটকে দিতে পারেন।
এনজেল বলেন, ‘এসব যুদ্ধবিমান রপ্তানির ক্ষেত্রে সতর্ক পর্যালোচনা প্রয়োজন এবং কংগ্রেসকে অবশ্যই সব খুঁটিনাটি আলোচনা করতে হবে। এই বিক্রিতে তাড়াহুড়ো কারও স্বার্থ রক্ষা করবে না।’
গত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে তিনটি আরব দেশ। ইহুদি রাষ্ট্রটির সঙ্গে প্রথমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। বাকি দেশ দুটি হলো বাহরাইন ও সুদান।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























