আন্তর্জাতিক ডেস্ক
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রের
সংগৃহীত ছবি
মিনুটাম্যান-৩ নামের অস্ত্রবিহীন আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয় বলে মার্কিন এয়ার ফোর্সের এক বিবৃতিতে জানানো হয়।-এএফপি।
এতে বলা হয়, সিঙ্গেল-ওয়্যারহেড বিশিষ্ট এ ক্ষেপণাস্ত্র ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডানবার্গ বিমান বাহিনী ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে সাগরে গিয়ে পড়ে।
পরিকল্পনা অনুযায়ী এ বছরের তৃতীয় এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বুধবার চালানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের এক দিন পর এটির পরীক্ষা চালানো হলো।
কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হলেও আন্তর্জাতিক অঙ্গনে বা আঞ্চলিক পর্যায়ে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























