নিজস্ব প্রতিবেদক
ভারতের ম্যাপ থেকে কাশ্মীর বাদ দিল সৌদি আরব
সংগৃহীত ছবি
ভারতের ম্যাপ থেকে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে বাদ দিয়েছে সৌদি আরব। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। দ্রুত ভুল সংশোধনের জন্য আবেদনও করেছে সৌদির কাছে।
এর আগে ভারতের ম্যাপ থেকে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে বাদ দিয়েছিল নেপাল, পাকিস্তান।
ডয়চে ভেলে জানায়, সৌদি আরব এ বছরের জি২০ বৈঠকের আয়োজক দেশ । সেই উপলক্ষে দেশটির মানিটারি অথোরিটি একটি ব্যাঙ্ক নোট তৈরি করেছে। যেখানে জি২০ সদস্য দেশ হিসেবে ভারতের ম্যাপ দেয়া হয়েছে।
২৪ অক্টোবর প্রকাশিত হওয়া নোটটি ভারতের ম্যাপ থেকে বাদ দেয়া হয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে। সেটি দেখার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, নতুন দিল্লিতে সৌদি আরব দূতাবাস এবং রিয়াদে আরবের প্রতিনিধিদের বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ভুল স্বীকার করে তারা যাতে ভারতের ম্যাপ সংশোধন করে নেয়, তার আবেদন করা হয়েছে।
একই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ কথা সকলকে মনে রাখতে হবে।
কয়েক মাস আগে নেপাল প্রথম মানচিত্র বিতর্কের জন্ম দেয়। নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি দেশটির পার্লামেন্টে একটি নতুন মানচিত্র পেশ করেন। সেখানে ভারত-নেপাল সংলগ্ন কয়েকটি অঞ্চল নেপালের অংশ বলে দেখানো হয়। যদিও ভারতের দাবি ওই এলাকাগুলো ভারতের। দীর্ঘদিন ধরেই তা ভারতের মানচিত্রে আছে। বিষয়টি নিয়ে বহু জলঘোলা হয়।
তারই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি মানচিত্র সামনে আনেন। সেখানে দেখা যায় কাশ্মীর, লাদাখের কিছু অংশ এবং গুজরাটের কিছু অংশ পাকিস্তানের মানচিত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ওই মানচিত্র নিয়েও ভারত তীব্র প্রতিবাদ জানায়।
আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সম্প্রতি মস্কোয় একটি অধিবেশনে পাকিস্তান ওই একই মানচিত্র দেখালে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠক ছেড়ে বেরিয়ে যান।
তবে সৌদি আরবের ক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, নেপাল বা পাকিস্তানের মতো ইচ্ছাকৃতভাবে সৌদি এ কাজ নাও করে থাকতে পারে। গত বছর ভারত সফরে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময় প্রোটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে পৌঁছে যান। এর কয়েক মাস পর সৌদি সফরে যান মোদি। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত তৈরি হয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























