আন্তর্জাতিক ডেস্ক
সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
সংগৃহীত ছবি
তুরস্কে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোতেও এ কম্পন অনুভূত হয়।
আজ (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।
দেশটির ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে এই ভূমিকম্পের তীব্রতা ছিলো সবচেয়ে বেশি। এতে উভয় দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পের প্রভাব পড়েছে বুলগেরিয়া, সাইপ্রাস, মিশর, লিবিয়া, যুক্তরাজ্য এবং উত্তর মেসিডোনিয়াতেও।
তুরস্কের দৈনিক ডেইলি সাবাহ বলছে, ভূমিকম্পে তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে ১৩তলা একটি ভবন ধসে পড়েছে। এছাড়া আরো বেশ কিছু জায়গা থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছে। তবে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৬।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























