ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ৩১ অক্টোবর ২০২০

মসজিদুল হারামের ফটকে গাড়ি দিয়ে ধাক্কা

পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামের একটি ফটকে দ্রুত গতির প্রাইভেটকার দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকের ওই ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আরব নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় স্কয়ার ঘিরে থাকা সড়কে দ্রুত গতিতে ছুটছিল প্রাইভেটকারটি।

মক্কা অঞ্চলের মুখপাত্র সুলতান আল-দোসারি এসপিএ-কে জানান, রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে কেউ আঘাতপ্রাপ্ত হয়নি।’

এতে বলা হয়, একজন সৌদি নাগরিক ‘অস্বাভাবিক অবস্থায়’ গাড়িটি চালাচ্ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ওই ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশন দপ্তরের অধীন সোপর্দ করা হয়েছে।

আরব নিউজে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, দ্রুত গতির প্রাইভেটকারটি ব্যারিকেড ভেঙে মসজিদুল হারামের একটি ফটকে আঘাত হানে।

নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাৎক্ষণিক সেখানে ছুটে যান এবং ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে গ্রেপ্তার করেন।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়