আইনিউজ ডেস্ক
আপডেট: ১৪:০৮, ৩১ অক্টোবর ২০২০
করোনায় লাতিন আমেরিকায় মৃত্যু ৪ লাখ ছাড়াল
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কমার তেমন কোনো জোরালো লক্ষণ নেই। অঞ্চলটিতে অতি ছোঁয়াচে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ।
করোনা সংক্রান্ত নিজেদের তথ্য-উপাত্ত তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শুক্রবার মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়ায়। এদিন আন্তর্জাতিক মান সময় ২টায় এই অঞ্চলে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৪ লাখ ৫২৪ জন।
দেশ হিসেবে এই অঞ্চলে মৃত্যুর তালিকায় শীর্ষে আছে ব্রাজিল; দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার। ৯০ হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে মেক্সিকো।
মৃত্যুর পাশাপাশি আক্রান্তের করোনা সংক্রমণেও অনেক এগিয়ে। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়েছে অনেক আগেই। দেশ হিসেবে আক্রান্তের তালিকায় শীর্ষে আছে ব্রাজিল, ৫৫ লাখ।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























