ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ৩১ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:১০, ৩১ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রে একদিনে এক লাখের বেশি রোগী শনাক্ত

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ২৩৩  জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নতুন শনাক্তের মাধ্যমে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে।

শুক্রবার দৈনিক শনাক্ত লাখ ছাড়ানোর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৯১ হাজারের বেশি রোগীর দেহে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছিল।

মহামারী শুরুর পর থেকে একদিনে এক লাখের বেশি রোগী আর কোনো দেশেই শনাক্ত হয়নি। সেপ্টেম্বরে ভারতে একদিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল।

এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মহারণের আগে ভাইরাসের এমন প্রাদুর্ভাব নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও ধারণা অনেকের।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২১টি রাজ্যে এখন সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। রাজ্যগুলোর মধ্যে যে কয়েকটির প্রাদুর্ভাব নিয়ে শঙ্কা সবচেয়ে বেশি, সেগুলোর হাতেই মঙ্গলবারের নির্বাচনে কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তার চাবিকাঠি। 

জরিপকারীসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯৩ লাখ ১৮ হাজারের ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার বিপরীতে মারা গেছেন ১ ৩৫ হাজার ১৮০ জন। সুস্থ হয়েছেন ৬০ লাখ ২৫ হাজার ২৯৫ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়