আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক-গ্রিসের ভূমিকম্পে নিহত বেড়ে ৩৯
সংগৃহীত
তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। সাত মাত্রার ওই ভূমিকম্পে আহত হয়েছে ৮৮৫ জন। এখনো ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন।
আটকাদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রেখেছে দমকল বাহিনী। শনিবার রাতে দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এমনটাই জানিয়েছে।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, আহতদের মধ্যে ২৪৩ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাত মাত্রার এই ভূমিকম্পে তুরস্কের ইজমির শহরে লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন। সাগর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গেছে,তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। যেটার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ৬৫৮ বার হয়েছে মৃদু কম্পন। তার মধ্যে অনেকগুলো ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর উপরে।
ভূমিকম্পে ১৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে আটকা পড়াদের উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। এখনো উদ্ধারকাজ চলছে। অনেককে লম্বা সময় পরও ধ্বংসস্তুপের নিজ থেকে জীবন্ত উদ্ধার করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























