নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়িয়েছে
ফাইল ছবি
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। রোববার (১ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট প্রাণহানি ১২ লাখ ৯২৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে, মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী আবারো তাণ্ডব চালাচ্ছে। বিশ্বজুড়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। এ সময়ে প্রাণহানি ঘটেছে সাড়ে ছয় হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে জানা গেছে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৬৪ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ৩৫ লাখ ২২ হাজার ৩৮৬ জন।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দুই লাখ ৩৬ হাজার ৭২ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও যুক্তরাষ্ট্রে, ৯৪ লাখ দুই হাজার ৫৯০ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৮৪ হাজার ৮২ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২২ হাজার ১৪৯ জন।
করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৫৯ হাজার ৯০২ জন।
করোনায় মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ হাজার ৭৫৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৪ হাজার ৯৬২ জন।
আক্রান্তের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৩৬ হাজার ৭৮১ জন। আর মৃতের সংখ্যা ২৮ হাজার ২৩৫ জন।
অন্যদিকে, সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৪ লাখ ৯১ হাজার ৫১৩ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬০ লাখ ৬২ হাজার ৪৩৮ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৯ লাখ ৭২ হাজার ৮৯৮ জন)।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























