আইনিউজ ডেস্ক
কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তবে তার কোনো করোনা উপসর্গ নেই।
রবিবার রাতে এক টুইটার বার্তায় নিজেই এ কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
তেদ্রোস বলেন, ‘আমি কভিড-১৯ পজিটিভ কোনো এক ব্যক্তির সংস্পর্শে এসেছি তা জানা গেছে।’
তিনি বলেন, ‘আমি ভালো আছি এবং আমার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে আমি আগামী কয়েক দিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকবো। ডব্লিউএইচও’র বিভিন্ন প্রটোকল মেনে আমি বাসা থেকে কাজ করবো।’
তেদ্রোস মহামারী করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটির অব্যাহত প্রচেষ্টার একেবারে সামনে রয়েছেন।
টুইটার বার্তায় জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের সকলের স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গত বছরের শেষের দিকে চীনে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত প্রায় ১২ লাখে বেশি মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৪ কোটি ৭০ লাখ মানুষ।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























