নিজস্ব প্রতিবেদক
বিশ্ববাজারে তেলের বড় দরপতন
ফাইল ছবি
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের প্রভাব পড়েছে তেলের দামে। বিশ্ববাজারে বড় দরপতনের মুখে পড়েছে তেলের দাম। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২ নভেম্বর) বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই অপরিশোধিত তেলের দাম প্রায় চার শতাংশ পড়ে গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়া এবং লিবিয়ার তেল উত্তোলন বেড়ে যাওয়ায় এ দরপতন হচ্ছে।
চলতি বছরের ১৯ অক্টোবর ওপেক প্লাস জোটের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে জ্বালানি তেলের বাজারের ভবিষ্যৎ সরবরাহ নিয়ে আলোচনা হয়। এখন পর্যন্ত ওপেক প্লাসের সিদ্ধান্ত, ডিসেম্বর পর্যন্ত দৈনিক ৭৭ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উত্তোলন করা হবে। জানুয়ারি থেকে আরো কমানো হবে ৫৮ লাখ ব্যারেল।
এদিকে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ বাড়তে থাকায় গত সপ্তাহেই বিশ্ববাজারে তেলের দাম বড় পতনের মুখে পড়ে। দফায় দফায় কমে গত সপ্তাহে তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।
গত সপ্তাহে শুরু হওয়া দরপতনের ধারা চলতি সপ্তাহের শুরুতেও দেখা দিয়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম এরই মধ্যে ১ দশমিক ৩৬ ডলার কমে ৩৪ দশমিক ৪৭ ডলারে নেমে গেছে।
এতে করে আজ অপরিশোধিত তেলের দাম কমেছে ৩ দশমিক ৭২ শতাংশ এবং সপ্তাহের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৭১ শতাংশ। আর মাসের মধ্যে কমেছে ১২ দশমিক ২১ শতাংশ এবং বছরের ব্যবধানে ৪৩ দশমিক ৭৩ শতাংশ দাম কমেছে।
অপরিশোধিত তেলের পাশাপাশি বড় দরপতন হয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দশমিক ৭৩ ডলার বা ১ দশমিক ৯৫ শতাংশ কমে ৩৬ দশমিক ৭৩ ডলারে নেমে গেছে। এতে সপ্তাহের ব্যবধানে ৯ দশমিক ৩২ শতাংশ এবং মাসের ব্যবধানে ১১ দশমিক ১৪ শতাংশ দাম কমেছে। আর বছরের ব্যবধানে কমেছে ৪৪ দশমিক ৭৪ শতাংশ।
বিশ্ববাজারে সাম্প্রতিক দরপতনের বিষয়ে ভান্দানা ইনসাইটের জ্বালানি বিশ্লেষক ভান্দানা হরি জানান, জ্বালানি তেলের বাজার আবারো ক্রমান্বয়ে বিষণ্নতায় ঢেকে যাচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জ্বালানি পণ্যটির চাহিদার চিত্র এরই মধ্যে বেশ দুর্বল হয়ে পড়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























