আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ৮১
সংগৃহীত
গত শুক্রবারে তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। আহত হয়েছেন ৯৬২ জন।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, আহত ৯৬২ জনের মধ্যে ২১৯ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। ৭৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৫৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী একটি মেয়েকে।
জানা গেছে, ভূমিকম্পের পর পরই বিভিন্ন স্থানে ১ হাজার ৮৬৪টি তাবু স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে। বর্তমানে মোট তাবু আশ্রয়কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৮টি।
তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। যেটার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ১ হাজার ৪৪ বার হয়েছে মৃদু কম্পন। তার মধ্যে ৪৩টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর উপরে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























