ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২ নভেম্বর ২০২০

নির্বাচনের আগে ভ্যাকসিন আনতে ব্যর্থ ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নির্বাচনের আগেই মহামারি করোনাভাইরাসের কাঙ্খিত ভ্যাকসিন চলে আসবে। কিন্তু ভোটের আগের দিন এসেও করোনার ভ্যাকসিন আনতে ব্যর্থ হয়েছেন তিনি। এমনকি কবে তা আসতে পারে সেসম্পর্কেও কোনো তথ্য দিতে পারেননি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার নিয়ে আশাব্যঞ্জক কথা ছিল ট্রাম্পের আরেকটি অনিশ্চিত প্রতিশ্রুতি। এমনকি ড. অ্যান্থনি ফাউসি পর্যন্ত বলছেন, ভোটের দিনের আগে করোনার ভ্যাকসিন সরবরাহে ব্যর্থতা প্রত্যাশিত ছিল।

অথচ এর আগে ট্রাম্প বলেছেন, আমরা দ্রুতই ভ্যাকসিন পেতে যাচ্ছি। হয়তো সেই বিশেষ দিনের আগেই পেয়ে যাব। আপনারা জানেন, কোন দিনের কথা বলছি।

এদিকে আগামীকাল ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভ্যাকসিনের সরবরাহে ব্যর্থতার জন্য নিজের প্রশাসনের অনেক স্বাস্থ্য কর্মকর্তাকে দায়ী করছেন ট্রাম্প। বিশেষ করে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সিডিসি পরিচালককে তিনি দোষ দিচ্ছেন।

প্রতিশ্রুতি মোতাবেক ট্রাম্প ভ্যাকসিনতো জনগণকে দিতে পারছেনই না, উল্টো তাঁর নির্বাচনী প্রচারণার ১৮টি সভায় অন্তত ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সাত শতাধিক মানুষ মারা গেছে।

সূত্র: নিউজ উইক

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়