আন্তর্জাতিক ডেস্ক
শুরু হলো মার্কিন নির্বাচনের ভোট
সংগৃহীত
শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচ গ্রামের মানুষজন মঙ্গলবার স্থানীয় সময় প্রথম প্রহরে ভোট প্রদান করেন।-এএফপি
কয়েক মিনিটের মধ্যে ভোটগুলো গণনাও করা হয়েছে। পাঁচটি ভোটের সবগুলো পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। একটি ভোটও পাননি ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প।
তবে এ কেন্দ্রের ফলের সঙ্গে সব সময় রাজ্যে কারা সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছে কিংবা কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, তার আভাস পাওয়া যায় না। ২০১৬ সালের নির্বাচনে এ কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেও প্রেসিডেন্ট হতে পারেননি।
সবার আগে ভোট হওয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট গ্রামীণ শহরটি কানাডার সীমান্ত ঘেঁষা। এখানকার বাসিন্দারা ‘ঐতিহ্যগতভাবে’ ১৯৬০ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট দিয়ে আসছেন।
ডিক্সভিলে নচের পার্শ্ববর্তী মিলসফিল্ডেও রাতে ভোট শুরু হয়েছে। তবে একই ঐতিহ্য অনুসরণ করে আসা এই এলাকার তৃতীয় আরেকটি গ্রামে করোনাভাইরাস মহামারির কারণে এবার রাতের সময়ে ভোট দেওয়া থেকে বিরত রয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























