আন্তর্জাতিক ডেস্ক
নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পকে হারালেন বাইডেন
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ছোট শহর ডিক্সভিল নচের বাসিন্দারা সবার আগে ভোট দিয়ে নির্বাচনের সূচনা করে থাকেন। দীর্ঘদিনের রীতি অনুযায়ী, মধ্যরাতের পরপরই ভোট দেন সেখানকার বাসিন্দারা।
৩ নভেম্বর প্রথম প্রহরেই হেমলেট এলাকার বালসামস রিসোর্টের ব্যালট রুমে ডিক্সভিল নচের ভোটাররা ভোট দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ডিক্সভিল নচে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
সোমবারের নির্বাচনে ভোট গণনা শেষে দেখা গেছে সেখানকার পাঁচটি ভোটই জো বাইডেনের দখলে। আর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভোটও পাননি।
নির্বাচনের দিন সবার প্রথমে ডিক্সভিল নচের বাসিন্দারা ভোট দেওয়ার কিছুক্ষণ পরই ভোট গণনা শুরু হয়। অন্য যে কোনো জায়গায় ভোট শুরুর আগেই সেখানকার ভোটের ফলাফলও ঘোষণা দিয়ে দেওয়া হয়।
ডিক্সভিল নচের রীতি অনুযায়ী, নির্বাচনের দিন মধ্যরাতেই কেন্দ্র খোলা হয়। এরপর প্রাপ্তবয়স্ক ভোটাররা বালসামস হোটেলের ‘ব্যালট রুমে’ জড়ো হন। সবার ভোট দেওয়া শেষে ব্যালট গণনা করে ভোটের ফল জানানো হয়।
তবে এ কেন্দ্রের ফলাফলের সঙ্গে অন্যান্য অঙ্গরাজ্যে কে সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন কিংবা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন সে বিষয়ে কোনো আভাস পাওয়া যায় না।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























