আন্তর্জাতিক ডেস্ক
হঠাৎ অন্ধকারে ‘হোয়াইট হাউজ’
সংগৃহীত ছবি
হঠাৎ করেই হোয়াইট হাউজের আলো নিভে গেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টার দিকে বাইরের বাতি নিভে গেলে অন্ধকারে ডুবে যায় ট্রাম্পের বাসভবন। নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে মিশিগান অঙ্গরাজ্য থেকে ফেরার পরপরই এমন ঘটনা ঘটে।
হোয়াইট হাউজে ফেরার পরই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাত জেগে বাইরে অপেক্ষা করেন সমর্থকরা। তাদের অনুরোধে সেখানে সেল্ফি তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে হোয়াইট হাউজের বাইরে যখন বিক্ষোভকারীরা অবস্থান করছেন। তখন বাতি নিভে যাওয়াটা বেশ রহস্যজনক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। নির্বাচন পরবর্তী ফলাফলের ওপর নির্ভর করেই মূলত গণ্ডগোল করতেই ট্রাম্প-বাইডেনের পক্ষ-বিপক্ষকারীরা বাইরে অবস্থান নিয়েছেন। যদিও সহিংসতা মোকাবিলায় ব্যাপক নিরাপত্তা সদস্য মোতায়ন রয়েছে।
এদিকে, হোয়াইট হাউজ অন্ধকার হওয়ার পেছনে কোনো কারণ জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্ববাসী অপেক্ষায় আছেন কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম শাসক।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























