আন্তর্জাতিক ডেস্ক
‘আমি ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হবো’
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্তত ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক বিশেষ স্বাক্ষাৎকারে তিনি এই আশা প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, তিনি ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হবেন। ট্রাম্পের এই ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে তা হবে গতবারের নির্বাচনে পাওয়া ইলেকটোরাল কলেজ ভোটের চেয়ে বেশি। দেশটিতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরাই মূলত হোয়াইট হাউসে কে যাবেন সেটি নির্ধারণ করেন।
স্বাক্ষাৎকারে মার্কিন এই প্রেসিডেন্ট ডেমোক্র্যাট মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কমলা হ্যারিস যদি ভাইস প্রেসিডেন্ট হন, তাহলে সেটি মার্কিন জনগণ এবং নারীদের জন্য ভয়ঙ্কর হবে।
ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ড অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি মোট ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পাবো। ২২৩ থেকে ৩০৬ এটা অনেক বড় সংখ্যা।
তিনি বলেন, আমি মনে করি— আমরা এই সংখ্যাও টপকে যাবো। আমি এটা ছাড়িয়ে যাবো। আমি মনে করি, আমরা এটা ছাড়াতে পারবো। আরও ভালো করবো। আমরা যেসব কাজ করেছি; জনগণ সেগুলোর প্রশংসা করছে।
গত বছরের নির্বাচনে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে ব্যাপক চমক দেখিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত হন ট্রাম্প।
যদিও পরবর্তীতে দু'জন প্রার্থী তাদের ভোট ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানানোয় সেই সংখ্যা ৩০৪ এ দাঁড়ায়। তারপরও ৩০ লাখের বেশি ভোট পেয়েও ট্রাম্পের কাছে হেরে যান হিলারি।
৭৪ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর কিছুদিন আগে সুস্থ হয়ে উঠে দেশজুড়ে চষে বেড়িয়েছেন। অনেকেই তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলে মন্তব্য করলেও গত ৪৮ ঘণ্টায় অন্তত সাতটি রাজ্যে দশটি নির্বাচনী সমাবেশ করেছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























