ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ৩ নভেম্বর ২০২০

নির্বাচনের রাতে হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি

সংগৃহীত

সংগৃহীত

বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য আর ভুল তথ্য উপস্থাপন এবং নানা ধরনের বিধি-নিষেধ ভঙ্গ করে সমালোচনার পাত্র হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে জয়ী হবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়, অথচ তার আগেই নির্বাচনের রাতে দলীয় সমর্থকদের নিয়ে হোয়াইট হাউসে পার্টির ডাক দিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র কালেইগ ম্যাকেনি বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউজ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, হোয়াইট হাউসের ইস্ট রুমে নির্বাচনের রাতে উৎসবের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে ৪০০ জনের মতো অতিথিকে।

ইউএস নিউজের প্রতিবেদনে বলা হয়, এই অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির ট্রাম্প হোটেলে আয়োজন করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন ডিসির মেয়র নগরীতে ৫০ জনের বেশি সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তাই ওই সিদ্ধান্ত পরিবর্তন করে হোয়াইট হাউজে উৎসবটি আয়োজনে প্রস্তুতি চলছে।

হোয়াইট হাউস এলাকা ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে। তবে নগরের মেয়রের নির্দেশ হোয়াইট হাউসের বেলায় প্রযোজ্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার দলীয় প্রচারে হোয়াইট হাউস ব্যবহার করেছেন। রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের সময়েও হোয়াইট হাউসের আঙিনা ব্যবহার করে সমাবেশ করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়