ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

বিশ্ব

প্রকাশিত: ১১:১১, ৪ নভেম্বর ২০২০

জয়ের আরও কাছে বাইডেন, বহুদূরে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে এমন অঙ্গরাজ্যের ইলেক্টোরালগুলোতে চলছে বাইডেন এবং ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই। আর এ লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ডা ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে ৩৩ টির ফলাফলে দেখা গেছে ৩২৫ টি ইলেক্টোরালের ২০৯ টি গেছে বাইডেনের পক্ষে। ১১৬ টি পেয়েছেন ট্রাম্প। এতে করে জয়ের পথে আরও এগিয়ে গেলেন বাইডেন। অপরদিকে বাইডেনের থেকে আরও পিছিয়ে গেলেন ট্রাম্প।

কেন্টাকি, ওকলাহোমা, টিনেসাস ও ওয়েস্ট ভার্জিনিয়াসহ ১৪টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। যে রাজ্যগুলোতে তিনি ২০১৬ সালেও জয় পেয়েছিলেন। অপরদিকে বাইডেনের নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ার এবং নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসিসহ আরও ১২টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে এসব অঙ্গরাজ্যে সে সময়ের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জয় পেয়েছিলেন।

তবে ১২টি সুইং স্টেটের মধ্যে অ্যারিজোনায় এখনো ফলাফল আসেনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোলোরাডোয় যে পরিমাণ ভোট হিসাব করা হয়েছে তাতে ট্রাম্পের চেয়ে বাইডেন অনেক ব্যবধানে এগিয়ে আছেন। এ পর্যন্ত পাওয়া মোট ভোটের ৫৭.১ শতাংশ ভোট আছে বাইডেনের পক্ষে। অন্যদিকে ৪০.৬ শতাংশ ভোট নিয়ে পিছিয়ে আছেন ট্রাম্প।

উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি ভোটার।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়