বিশ্ব
আপডেট: ১৯:৫৫, ৪ নভেম্বর ২০২০
ট্রাম্পের ঘাঁটি বাইডেনের দখলে!
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য ট্রাম্পের ঘাঁটি বলে পরিচিত। ২০১৬ সালের নির্বাচনে এ রাজ্যে জয়ও পেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এই নির্বাচনে অ্যারিজোনাতেও ট্রাম্পের চেয়ে বেশি ভোট পেয়েছেন বাইডেন।
ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, অ্যারিজোনায় জিতেছেন বাইডেন। এতে করে নির্বাচনে জয়ের পথ আরও সংকুচিত হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দলের পক্ষে।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে ৯৭টি ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে আছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।
পূর্ব ও মধ্যাঞ্চলের অনেকগুলো রাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে সময়ের পার্থক্যের কারণে এখনও অনেক রাজ্যে ভোট চলছে। কিছু কিছু রাজ্যে ভোটের ফলাফল ইতোমধ্যে চলেও এসেছে।
রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রথমদিকে ভোট শেষ হওয়া স্টেটগুলোতে তাদের প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছেন। সে কারণে এখন নজর দেওয়া হচ্ছে জয়-পরাজয় নির্ধারণে নিয়ামক হিসেবে ভূমিকা রেখে আসা 'সুইং' স্টেটগুলোর দিকে।
হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে ব্যাটেলগ্রাউন্ড বা 'সুইং স্টেট' বলে পরিচিত এখানকার অনেকগুলো অঙ্গরাজ্যের ভোট অনেক গুরুত্বপূর্ণ।
ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ফ্লোরিডায় জিতবেন ট্রাম্প। এখানে ২৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। এ অঙ্গরাজ্য জয়ের ফলেই তাঁর পুনর্নির্বাচনের আশা জেগে রয়েছে। নির্বাচনে জয় নিশ্চিত করতে হলে এ রাজ্যে জিততেই হবে ট্রাম্প শিবিরকে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























