ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ৪ নভেম্বর ২০২০

নির্বাচনে জয়ের পথেই আছি: বাইডেন

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

মার্কিন নির্বাচনের বেশিরভাগ অঙ্গরাজ্যের ফল চলে এসেছে। এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এ নির্বাচনে বাইডেনের ডেমোক্রেটিক জয়ের পথেই আছে বলে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার ভোট গণনার রাতে নিজ শহর ডেলাওয়ারে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে বাইডেন বলেন, “আমাদের বিশ্বাস, এই নির্বাচনে আমরা জয়ের পথে আছি।”

নির্বাচনের ফল পেতে দেরি হতে পারে বলেও জানিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, “হয়তো আগামীকাল সকাল লেগে যেতে পারে, এর বেশি সময়ও লাগতে পারে।”

জয় পাওয়ার ব্যাপারে পুরো আত্মবিশ্বাসী বারাক ওবামার আমলের এই ভাইস-প্রেসিডেন্ট বাইডেন।

“তবে প্রত্যেকটা ভোট-ব্যালট গণনা করার আগ পর্যন্ত লড়াইটা শেষ হচ্ছে না। উইসকনসিন ও মিশিগানের ফল আমাদের ভালো অনুভূতি জোগাচ্ছে।” বলেছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজে নির্বাচনের ফলাফলের আপডেটে জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে দেখা গেছে ৪৪৭ টি ইলেক্টোরালের মধ্যে ২৩৭ টি গেছে বাইডেনের ঘরে, ২১০ টি পেয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, ২৭০টি।

আইনিউজ/এইচএ

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়