ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:১০, ৪ নভেম্বর ২০২০

টুইটারে ভোট চুরির অভিযোগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। এরমধ্যেই অনেকগুলো রাজ্যের ফলাফল সামনে এসেছে।

পর্যন্ত ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। তবে নির্বাচনে ভোট চুরির অভিযোগ করেছেন পাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জো বাইডেন এক বক্তৃতায় বিজয়ের তাঁর দলের ব্যাপারে আশাবাদ জানিয়ে সবাইকে ভোট গণনা পুরোপুরি শেষ না হওয়ার পর্যন্ত অপেক্ষা করার আহবান জানান। এরপরেই এক টুইট বার্তায় ট্রাম্প কলেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেব না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যায় না।

তবে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের ব্যাপারে সতর্ক করে দিয়ে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান টুইটার বলছে, সেখানে ‘নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য থাকতে পারে’ এবং নির্বাচন নিয়ে সঠিক তথ্য খুঁজে দেখার জন্য টুইটার ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে।

আরেকটি টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, আমরা বড় জয়ের ব্যাপারে আশাবাদী, রাতে বিজয়ী ভাষণ প্রদান করব।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়